ঢাকা, , , ,
সর্বশেষ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান
টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
আলীকদমে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত
বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
কক্সবাজারে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতাকে, পরিবারের দাবি মুক্তি
অসহায় মানুষের পাশে বান্দরবান সদর জোন, ২৬ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পাওয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ

প্রচ্ছদ >

শিক্ষা ও ক্যাম্পাস

পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান

পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে প্রায় ৩’শ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) পাবনা ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে অভিজাত আর.আর.পি কমিউনিটি সেন্টারে এ বৃত্তি প্রদান ও সংবর্ধান অনুষ্ঠানে প্রধান অতিথি ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব এসকল কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বৃত্তির সনদ তুলে দেন।
প্রধান অতিথি ইউএনও হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গড়ে উঠতে হবে। শিার্থীদের মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের আয়োজন শিার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।
এছাড়া ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মমিন, ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মোঃ জামাল উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বেল্লাল হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
এসময় ঈশ্বরদীর ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬৭ জন কৃতি শিার্থীকে ক্রেষ্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রতিবছর এ ধরণের আয়োজনে মেধাবী শিার্থীদের সংবর্ধনা প্রদান করে আসছে ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.