ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ৯ সদস্য
পাবনা বেড়ায় দেশীয় অস্ত্র টেঁটা-বল্লম নিয়ে বিএনপি ও নিষিদ্ধ আওয়ামীলীগের দফায় দফায় সংঘর্ষ
আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী আলম
চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগর গড়তে পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির
কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার, পাচারকারীদের বিরুদ্ধে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ
রামুতে নোহা-বাসের মুখোমুখি সংঘর্ষে পিএমখালীর মাওলানা এমদাদ উল্লাহসহ আহত ৬
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২
পাবনায় আওয়ামীলীগ-বিএনপির তুমুল সংঘর্ষ, পরিস্থিতি মোকাবিলায় হিমশিম পুলিশ
সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’
টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

প্রচ্ছদ >

আইন ও আদালত

​শিবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ

নরসিংদীর শিবপুর উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। আজ শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার সাধারচর ইউনিয়নের গারদবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
​স্থানীয় বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযানটি পরিচালনা করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।
​অভিযানকালে কন্যার পিতার কাছ থেকে এই মর্মে লিখিত মুচলেকা গ্রহণ করা হয় যে, মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তিনি তার বিয়ে দেবেন না এবং ভবিষ্যতে এ ধরনের বাল্যবিবাহের আয়োজন কিংবা সহযোগিতা করবেন না। এ সময় মুচলেকার শর্ত ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
​প্রশাসন সূত্রে জানানো হয়, বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক ব্যাধি, যা কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশের পথে বড় অন্তরায়। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিবপুর ​বাল্যবিবাহমুক্ত গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়া এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

© All Rights Reserved.