ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ৯ সদস্য
পাবনা বেড়ায় দেশীয় অস্ত্র টেঁটা-বল্লম নিয়ে বিএনপি ও নিষিদ্ধ আওয়ামীলীগের দফায় দফায় সংঘর্ষ
আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী আলম
চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগর গড়তে পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির
কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার, পাচারকারীদের বিরুদ্ধে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ
রামুতে নোহা-বাসের মুখোমুখি সংঘর্ষে পিএমখালীর মাওলানা এমদাদ উল্লাহসহ আহত ৬
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২
পাবনায় আওয়ামীলীগ-বিএনপির তুমুল সংঘর্ষ, পরিস্থিতি মোকাবিলায় হিমশিম পুলিশ
সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’
টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

প্রচ্ছদ >

কক্সবাজার

রামুতে নোহা-বাসের মুখোমুখি সংঘর্ষে পিএমখালীর মাওলানা এমদাদ উল্লাহসহ আহত ৬

কক্সবাজারের রামুতে প্রাইভেট নোহা গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মাওলানা এমদাদ উল্লাহসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে। অপর একজন বর্তমানে কক্সবাজারের ফুয়াদ আল খতীব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সামনে এ দুর্ঘটনা ঘটে। সেখানে একটি প্রাইভেট নোহা গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে রয়েছেন জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা আবুল হাসান (রহ.)-এর বড় ছেলে এবং মাদরাসাটির সিনিয়র শিক্ষক মাওলানা এমদাদ উল্লাহ। এ ছাড়া তাঁর ছোট ভাই কামালসহ পরিবারের অন্যান্য সদস্যরাও আহত হয়েছেন।
অন্যদিকে আহতদের মধ্যে রয়েছেন কলাতলীর হোটেল সি কক্সের স্বত্বাধিকারী এমদাদ ও তাঁর ভাই আকতার কামাল। তাঁরা পিএমখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুর রহিমের জামাতা এবং পিএমখালীর ধাওনখালী এলাকার সানা উল্লাহর পরিবারের সদস্য হিসেবে পরিচিত।
দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে রামু থানা পুলিশের একটি দলও ঘটনাস্থলে উপস্থিত হয়।
আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। অপর একজন কক্সবাজারের ফুয়াদ আল খতীব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি আহতদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে একই পরিবারের একাধিক সদস্যের গুরুতর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পিএমখালীর ধাওনখালীসহ সংশ্লিষ্ট এলাকায় স্বজন, পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
আহতদের পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ যেন আহত সবাইকে দ্রুত সুস্থতা দান করেন এবং তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন—এমন প্রার্থনা করেছেন স্বজনেরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

© All Rights Reserved.