ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ৯ সদস্য
পাবনা বেড়ায় দেশীয় অস্ত্র টেঁটা-বল্লম নিয়ে বিএনপি ও নিষিদ্ধ আওয়ামীলীগের দফায় দফায় সংঘর্ষ
আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী আলম
চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগর গড়তে পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির
কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার, পাচারকারীদের বিরুদ্ধে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ
রামুতে নোহা-বাসের মুখোমুখি সংঘর্ষে পিএমখালীর মাওলানা এমদাদ উল্লাহসহ আহত ৬
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২
পাবনায় আওয়ামীলীগ-বিএনপির তুমুল সংঘর্ষ, পরিস্থিতি মোকাবিলায় হিমশিম পুলিশ
সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’
টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

প্রচ্ছদ >

রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে পাবনায় পথচারীদের মাঝে খাবার বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে পাবনায় পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছেন পাবনা জেলা বিএনপির সদস্য ও ড্যাব পাবনার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান।
আজ শুক্রবার (২০ নভেম্বর) পাবনা পৌর শহরের ডায়াবেটিক হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, পাবনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাদিম হায়দার এবং ছাত্রদল নেতা মীর সানজিত প্রান্তসহ স্থানীয় নেতাকর্মীরা।
খাবার বিতরণকালে ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করেছি। রাজনীতি শুধু ক্ষমতা কিংবা পদ-পদবির জন্য নয়, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণে কাজ করা। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর রাজনীতি।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা আমাদের। আমরা চাই, দেশের প্রতিটি মানুষ যেন সম্মান ও মর্যাদা নিয়ে বাঁচতে পারে। জন্মদিনের এই দিনে আমাদের অঙ্গীকার হোক, মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাওয়া।
এ সময় তিনি দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

© All Rights Reserved.