ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ৯ সদস্য
পাবনা বেড়ায় দেশীয় অস্ত্র টেঁটা-বল্লম নিয়ে বিএনপি ও নিষিদ্ধ আওয়ামীলীগের দফায় দফায় সংঘর্ষ
আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী আলম
চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগর গড়তে পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির
কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার, পাচারকারীদের বিরুদ্ধে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ
রামুতে নোহা-বাসের মুখোমুখি সংঘর্ষে পিএমখালীর মাওলানা এমদাদ উল্লাহসহ আহত ৬
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২
পাবনায় আওয়ামীলীগ-বিএনপির তুমুল সংঘর্ষ, পরিস্থিতি মোকাবিলায় হিমশিম পুলিশ
সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’
টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

প্রচ্ছদ >

জীবনধারা

বৃষ্টিতে থমকে যায় শ্রমজীবীর রুটি-রুজির চাকা

​​সকাল থেকেই আকাশের মুখ ভার। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো ঝুম কিংবা মুষলধারে বৃষ্টিতে ভিজে যাচ্ছে কালিয়াকৈরের গ্রামগুলো। বৃষ্টিতে প্রকৃতি কিছুটা স্বস্তি পেলেও স্বস্তি নেই খেটে খাওয়া মানুষের জীবনে; কারণ বৃষ্টি বাড়লেই থমকে যায় তাদের রোজগারের চাকা।
​আজ শুক্রবার (২০ নভেম্বর) ভোর থেকে গাজীপুর জেলার কালিয়াকৈর, চন্দ্রা, হরতকিতলা ও পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। জরুরি প্রয়োজনে ছাতা বা পলিথিন মাথায় দিয়ে কেউ কেউ বের হলেও সাধারণ মানুষের চলাচল ছিল কম। এতে বিপাকে পড়েছেন রিকশা-ভ্যানচালক, ইজিবাইক চালক, দিনমজুর ও নির্মাণশ্রমিকসহ নানা শ্রেণির শ্রমজীবী মানুষ।
​কালিয়াকৈর বাজারে বৃষ্টিতে ভিজে মাথায় পলিথিন পেঁচিয়ে ভ্যানে তেলের ড্রাম টানছিলেন চালক মো. নাজিম উদ্দীন। বৃষ্টিভেজা মুখ হাত দিয়ে মুছতে মুছতে তিনি বলেন, ‘প্রতিদিন সকালে বের হয়ে যতক্ষণ কাজ করি, ততক্ষণই আয় হয়। বৃষ্টি বেশি হলে মানুষ বের হয় না, যাত্রীও পাওয়া যায় না। আজ সকাল থেকে বসে থেকে একটা ভাড়া পেলাম। আয় বলতে তেমন কিছুই হয়নি, সে জন্য বৃষ্টিতে ভিজেই কাজ করছি।’
​একই কথা জানালেন ইজিবাইক চালক মো. আজাত হোসেন। তিনি বলেন, ‘বৃষ্টির মধ্যে রাস্তায় বের হওয়া খুব কষ্ট, কিন্তু ঘরে বসে থাকলে তো সংসার চলবে না। তাই ভিজতে ভিজতেই বের হয়েছি। যাত্রী কম থাকায় আয়ও কম হচ্ছে।
​নির্মাণশ্রমিক আব্দুল কাদের বলেন, ‘আমাদের মতো দিনমজুরদের জন্য একদিন কাজ বন্ধ থাকা মানেই একদিনের খাবারের চিন্তা। বৃষ্টির কারণে অনেক সময় কাজ বন্ধ থাকে, তখন সংসারের বাজার খরচ জোগাড় করাই কঠিন হয়ে পড়ে।
​শুধু শ্রমজীবী মানুষই নয়, টানা বৃষ্টিতে কালিয়াকৈরের বিভিন্ন এলাকার নিচু গ্রামীণ সড়কে পানি জমে সাধারণ মানুষের চলাচলেও দুর্ভোগ দেখা দিয়েছে। তবে জীবিকার প্রয়োজনে অনেক শ্রমজীবী মানুষকে বৃষ্টি উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হতে দেখা গেছে।
​তাদের কাছে বৃষ্টি মানে শুধু ভেজা পথ বা কাদামাটি নয়; বরং এক দিনের আয় হারানোর শঙ্কা। মাথার ওপর ঝুম বৃষ্টি আর পায়ের নিচে ভেজা পথ- সবকিছু উপেক্ষা করে জীবিকার তাগিদে ছুটে চলেছেন কালিয়াকৈরের খেটে খাওয়া মানুষ। সাপ্তাহিক ছুটির দিনে শহরের ব্যস্ততা কিছুটা কমলেও থামেনি তাদের জীবনসংগ্রাম; কারণ কাজ থামলে সংসার থামে, আয় থামলে নিভে যায় চুলার আগুন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

© All Rights Reserved.