ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ৯ সদস্য
পাবনা বেড়ায় দেশীয় অস্ত্র টেঁটা-বল্লম নিয়ে বিএনপি ও নিষিদ্ধ আওয়ামীলীগের দফায় দফায় সংঘর্ষ
আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী আলম
চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগর গড়তে পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির
কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার, পাচারকারীদের বিরুদ্ধে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ
রামুতে নোহা-বাসের মুখোমুখি সংঘর্ষে পিএমখালীর মাওলানা এমদাদ উল্লাহসহ আহত ৬
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২
পাবনায় আওয়ামীলীগ-বিএনপির তুমুল সংঘর্ষ, পরিস্থিতি মোকাবিলায় হিমশিম পুলিশ
সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’
টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

প্রচ্ছদ >

ধর্ম ও জীবন

তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির ৬২তম জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে ২০ নভেম্বর বাদ আসর পাবনা শহরের কাঁচারীপাড়া জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত এর আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের আগে মুসল্লীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তবো তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি শেখ সকির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর ৬২তম জন্মদিনে আমরা মহান আল্লাহর দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য দোয়া করেছি। তিনি যেন সুস্থ থেকে দেশ ও জাতির কল্যাণে, মানুষের ভাগ্যোন্নয়নে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে পারেন, মহান আল্লাহর কাছে সেই প্রার্থনা করেছি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে- এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন অব্যাহত থাকার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ জিয়া পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করা হয়। এছাড়াও দোয়া মাহফিলের পূর্বে একটি র‌েলী বের করা হয়।
এসময় তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সহ-সভাপতি আকমল হোসেন, যুগ্ম সম্পাদক আহসান হাবীব বাদশা, অর্থ সম্পাদক খালেদ হাসান, পাবনা সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল হাকিম, সহ-সভাপতি শেখ শফিউল আলম, সাধারণ সম্পাদক শেখ শফি, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন শামীম, চরতারাপুর ইউনিয়ন শাখার সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জামাল মৃধা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আজমল শেখ, প্রচার সম্পাদক আকরাম শেখ, সাদুল্লাপুর ইউনিয়ন শাখার সভাপতি আক্কাস খান, সহ-সভাপতি ইমরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক জিল্লাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামসহ তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

© All Rights Reserved.