ঢাকা, , , ,
সর্বশেষ
চকরিয়ায় ১৯ মামলার আসামি তৌহিদ্দা ডাকাত গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর বৈঠক, এনসিপি নেতাদের ‘অনুগত ছাত্র’ কটাক্ষ করে কুদ্দুসের পোস্টে ‘চামচা’ বিতর্ক
কক্সবাজারে প্রধান শিক্ষককে মারধর, গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগ
পাবনায় এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪৬৬ বস্তা সার উদ্ধার, ৩ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সাংবাদিকতায় ‘দেশ সেরা জেলা প্রতিনিধি’ সম্মাননা পদক পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি রিয়াজ উদ্দিন
সাংবাদিকতায় ‘দেশ সেরা পারফরম্যান্স’ সম্মাননা পদক পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের স্টাফ রিপোর্টার এনামুল হক রাশেদ
টেকনাফে ওয়ানশুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ৩
৩০ ঘণ্টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পাওয়া গেলো ৭ কোটি টাকার বিদ্যুৎ

প্রচ্ছদ >

অপরাধ

চকরিয়ায় ১৯ মামলার আসামি তৌহিদ্দা ডাকাত গ্রেপ্তার

“আন্তঃজেলা ডাকাত দলের সর্দার, অস্ত্র ও লুটের মালামাল উদ্ধারে পুলিশের অভিযান”

কক্সবাজারের চকরিয়ায় বহুল আলোচিত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৌহিদুল ইসলাম ওরফে ‘তৌহিদ্দা ডাকাত’কে গ্রেপ্তার করেছে পুলিশ। খুন, ডাকাতি, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তৌহিদুল ইসলাম উপজেলার সাহারবিল ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, তৌহিদুল ইসলাম চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতি, গরু চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের প্রধান। দীর্ঘদিন ধরে তিনি চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে বাড়িঘরে ডাকাতি, ছিনতাই ও চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমরাবাদ এলাকার টমটম গাড়ির গ্যারেজ মালিক নাছির উদ্দীন হত্যা মামলারও প্রধান আসামি তিনি।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, গ্রেপ্তার তৌহিদুল ইসলাম একজন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। খুন, বাড়িঘরে ডাকাতি, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধে তাঁর বিরুদ্ধে মোট ১৯টি মামলা রয়েছে। এসব মামলা চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে।
ওসি আরও জানান, তৌহিদের কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাঁকে হেফাজতে নিয়ে অস্ত্র ও ডাকাতির মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
এদিকে আলোচিত ডাকাত সর্দার তৌহিদ পুলিশের হাতে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে চকরিয়া ও মাতামুহুরী এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাইয়ের আতঙ্কে থাকা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন।
একই সঙ্গে পরিকল্পিত অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করায় চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.