ঢাকা, , , ,
সর্বশেষ
রোগী সেজে চমেক হাসপাতালে এসআরবির অভিযান, আটক ৩০
পাবনার ঈশ্বরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
পাবনার রুপপুর থেকে দুই দফায় প্রায় ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ সরবরাহ জাতীয় গ্রিডে
আপত্তিকর ভিডিও ভাইরাল, চট্টগ্রামে এমপির পিএস ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি
কাটেনি চুয়েট সংকট, এক মাস পর ফের ‘কমপ্লিট শাটডাউন’
ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার
ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
ফোনালাপ ফাঁসের জেরে দাগনভূঞা থানার ওসি প্রত্যাহার
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২

প্রচ্ছদ >

কৃষি বার্তা, দেশজুড়ে

পাবনার ঈশ্বরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৬ নভেম্বর উপজেলা পরিষদ চত্বর থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়ে র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু তালেব মণ্ডল বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী করা এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। ঈশ্বরদীতেও এ খাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে খামারিদের আরও উৎসাহিত করতে হবে। একই সঙ্গে প্রাণিসম্পদ দপ্তরকে সাধারণ মানুষ ও খামারিদের মানসম্মত সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের স্বাবলম্বী করে তুলতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
এছাড়া আরো বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফাল্গুনী হামিদ সহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি, ভেটেরিনারি চিকিৎসক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে খামারিদের প্রাণিসম্পদ পালনে আগ্রহী করে তোলা, আধুনিক প্রযুক্তি ও উন্নত খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান ও সম্ভাবনা তুলে ধরতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.