ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যসহ গ্রেপ্তার ১১
চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২০
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ
ফিঙ্গারপ্রিন্টে মিলেছে পতেঙ্গার ঠিকানা, তবুও মেলেনি কক্সবাজার সদর হাসপাতালে নিহত শামীম আরার স্বজনের খোঁজ
কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি
এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন, চলছে আরও ১ হাজার ফুট খনন
শাহ আমানত মাজার থেকে ককটেলসহ আটক ২
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১২ দিনে গ্রেপ্তার ৪ পুলিশ কর্মকর্তা
চট্টগ্রামে ৩, কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

প্রচ্ছদ >

অপরাধ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর পৃথক দুটি বিশেষ অভিযানে ভারতীয় ৪৫ বোতল মদ ও ১টি গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সর্বমোট বাজার মূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
​শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানগুলো পরিচালনা করা হয়। আনুমানিক ভোর ৫টার দিকে ৫৩ বিজিবি’র অধীনস্থ ওয়াহেদপুর বিওপি’র একটি বিশেষ টহলদল শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। এর আনুমানিক বাজার মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা।
একইদিন আনুমানিক ভোর ৫টা ২০ মিনিটে রঘুনাথপুর বিওপি’র একটি বিশেষ টহলদল একই গ্রামের একটি এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ভারতীয় গরু জব্দ করে, যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।​বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।​এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি যেকোনো ধরনের মাদক ও চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.