ঢাকা, , , ,
সর্বশেষ
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান

প্রচ্ছদ >

নওগাঁ

নওগাঁর মান্দায় অনাবাদি জমিতে পারিবারিক পুষ্টিবাগান বিষয়ে উঠান বৈঠক

নওগাঁর মান্দা উপজেলার ১৪নং বিষ্ণুপুর ইউনিয়নে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপনের গুরুত্ব তুলে ধরতে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। ১৬ ফেব্রুয়ারি, রবিবার, স্থানীয় কৃষকদের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ শায়লা শারমিন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি উপসহকারী শ্রী নন্দন কুমার সরকার, মোঃ নজরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, নয়া দিগন্ত পত্রিকার নওগাঁ জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি মোঃ সাফিউল ইসলাম রকি, উত্তরা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আরিফুল ইসলাম আরিফ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, “বাড়ির আঙ্গিনায় ও পতিত জমিতে পারিবারিক পুষ্টিবাগান গড়ে তোলা হলে একদিকে পরিবারের পুষ্টি চাহিদা মিটবে, অন্যদিকে বিষমুক্ত শাকসবজি ও ফলমূল উৎপাদন সম্ভব হবে।” তিনি আরও বলেন, “সঠিক পরিচর্যা ও জৈব সার ব্যবহারের মাধ্যমে উৎপাদিত ফসলকে রোগমুক্ত রাখা সম্ভব।”

বৈঠকে উপস্থিত কৃষক-কৃষাণীদের বিভিন্ন সবজির পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। যেমন, পালংশাকে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটি রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে, আর গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন-এ থাকায় এটি দৃষ্টিশক্তি ভালো রাখে।

স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের প্রশিক্ষণ ও সচেতনতা মূলক সভা আরও বেশি হলে তারা পারিবারিক পর্যায়ে নিরাপদ খাদ্য উৎপাদনে আগ্রহী হবেন।

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.