ঢাকা, , , ,
সর্বশেষ
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান

প্রচ্ছদ >

আইন ও আদালত

৭ সংবাদকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কর্মরত দেশের বিভিন্ন জাতীয় পত্রিকার (৭) সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার (২জুন) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মোহাম্মদ ইলিয়াস ভূঁইয়া নামে এক ব্যক্তি। মামলায় (৭) সাংবাদিক ছাড়াও আরো তিনজনকে আসামি করা হয়েছে।

মামলায় আসামি করা সাংবাদিকরা হলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি এসএম ফোরকান আবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী(আমাদের সময়), সহ-সম্পাদক নজরুল ইসলাম(নয়াদিগন্ত), সাবেক সভাপতি এম হেদায়েত(কর্ণফুলী), সাবেক সাধারণ সম্পাদক শিমুল কুমার চৌধুরী লিটন (জনকন্ঠ) ও প্রথম আলোর প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র দাস ও খবরের কাগজের প্রতিনিধি মোসলেহ উদ্দিন।

এছাড়া মামলায় আসামি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সীতাকুণ্ডের সমন্বয়ক আব্দুল্লাহ আল ইমরানকেও।
অথচ ঘটনার পরে বাদী ইলিয়াস ভুঁইয়া সাংবাদিকদের বলেছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সীতাকুণ্ডের এক সমন্বয়ক তাঁর উপর হামলা চালিয়েছে। এখন রহস্যজনকভাবে বাদী ৭ সাংবাদিককে উদ্যেশ্যমূলক আসামী করা হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তারা মিথ্যা মামলা প্রত্যাহারেও দাবি জানিয়েছেন‌।

মামলায় আসামি প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত বলেন, মামলার বাদী মামলার এজাহারে দেশের স্বনামধন্য জাতীয় পত্রিকার সাতজন সাংবাদিককে আসামি করলেও সাংবাদিকদের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ করেননি। তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন।

সাংবাদিক নজরুল ইসলাম বলেন, মামলার বাদির সঙ্গে সাংবাদিকদের কোন বিরোধ নেই। তাছাড়া সাংবাদিকেরা মারামারি করতে যান না। তিনি যে ঘটনার কথা উল্লেখ করে মামলা করেছেন, সেটির নিশ্চয়ই সিসিটিভি ফুটেজ তার কাছে রয়েছে। সেগুলো দেখলেই বুঝা যাবে

সাংবাদিকদেরকে তিনি হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিয়েছেন।
এ বিষয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এসএম ফোরকান আবু বলেন, মামলার বাদিকে কখন কারা হামলা করেছে তা তারা জানেন না। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। তিনি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন পাশাপাশি সাংবাদিকদের হয়নি করার অপরাধে বাদির শাস্তি দাবি করেছেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.