ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

হাটহাজারীতে যনজট নিরসনে উচ্ছেদ অভিযানে নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন

চট্টগ্রাম হাটহাজারীতে ভোগান্তি তীব্র যনজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিনন।

(১৭ ই আগস্ট) রোজ রবিবার বিকাল ৩টায় হাটহাজারী পৌরসভাধীন চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়ক রাঙ্গামাটি ও খাগড়াছড়ি রোডের উভয় পার্শ্বে এবং বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহীর এর নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিদ্যুৎ বিভাগ ও রোডস এন্ড হাইওয়ে এর সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন । এতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।

এবং দোকানের বাহিরে রাস্তা ব্লক করে রাস্তার ওপর মালামাল রাখায় কয়েকটি খাবারের দোকানে অভিযান চালিয়ে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের কথা অমান্য করে সরকারি জায়গায় হোটেলের কার্যক্রম পরিচালনা করায় নুরজাহান বেকারি এন্ড সুইট এবং ভাত ঘর এন্ড বিরানি হাউস কে (২০০০০) হাজার করে মোট (৪০০০০) হাজার টাকা ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।

বাসস্ট্যান্ডে সুপরিচিত খাজা বেকারি নামে একটি দোকান এর মালিক অভিযান পরিচালনার খবর পেয়ে দোকান বন্ধ করে সটকে পড়ে। উক্ত দোকানে উপজেলা প্রশাসনের নির্দেশে দোকানের তালা ভেঙ্গে ফেলা হয় এবং বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় ইলেকট্রিক লাইন বন্ধ করে দেওয়া হয়।

যানজট নিরসন অভিযানে সিএনজি ,অটোরিকশা ও অন্যান্য যানবাহন চালক ও মালিকদের উদ্দেশ্যে হ্যান্ড মাইকে বারবার যত্রতত্র পার্কিং না করে নির্দিষ্ট জায়গায় পার্কিং করতে বলা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি যানবাহন চালকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ট্রাফিক আইন মেনে চলুন এবং নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং করুন।

তিনি অবৈধ দোকানদারদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা অবৈধভাবে দোকান পরিচালনা করছেন, আপনারা তা পরিহার করুন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.