ঢাকা, , , ,
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা

প্রচ্ছদ >

শিক্ষা ও ক্যাম্পাস

ইসলামপুরে মাদ্রাসার কমিটি স্থগিত, শিক্ষক প্রতারণার অভিযোগ

জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর মালমারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বর্তমান কমিটি বাতিল ও সহকারী শিক্ষক মো. সাদ্দাম হোসেনকে প্রতারণার দায়ে শাস্তির দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।

প্রধান শিক্ষক জহুরুল ইসলাম অভিযোগ করে বলেন, ১৯৮২ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসার নামে ৩৩ শতাংশ জমি দান করা হয়। ২০১৫ সালে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান এবং নিয়মিতভাবে প্রতিষ্ঠান পরিচালনা করেন।

বেতন-ভাতা না থাকায় জীবিকার প্রয়োজনে ২০২৩ সাল থেকে সহকারী শিক্ষক মো. সাদ্দাম হোসেনকে দায়িত্ব দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি শুরু করি। এই সুযোগে সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন ২০২৫ সালে তার অজান্তে মাদ্রাসার কোড ও স্বীকৃতি নবায়নের সময় প্রধান শিক্ষক পদ থেকে তাকে বাদ দিয়ে নিজেকে প্রধান শিক্ষক হিসেবে দেখান এবং একটি নতুন কমিটি গঠন করেন। পরবর্তীতে উক্ত কমিটি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করে স্বাক্ষর করিয়ে নেন।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রধান শিক্ষক জহুরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি মাদ্রাসার বর্তমান কমিটি স্থগিত এবং প্রতারণার দায়ে সহকারী শিক্ষক মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সহকারী শিক্ষক মো. সাদ্দাম হোসেন কে বার বার তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.