নওগাঁর মান্দা উপজেলার ১৩ নং কশব ইউনিয়নের ভোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকেল ৫টায় এনসিপির উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ রাসেলের বাবা মোঃ পিন্টু রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপি নওগাঁ জেলার সিনিয়র যুগ্ম সমন্বয়কারী দিপু খন্দকার এবং এনসিপি মান্দা উপজেলা কারাবন্দী ও সংগঠক মোঃ রাজু।
সভায় সভাপতিত্ব করেন এনসিপি নওগাঁ জেলা সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হামিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মান্দা উপজেলা এনসিপির সংগঠক মোঃ সেলিম হোসেন।
বক্তারা সভায় বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এনসিপি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, জনগণের পাশে থেকে ন্যায়ের পক্ষে সবসময় আওয়াজ তুলতে হবে।
সভা শেষে অংশগ্রহণকারীরা সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।





