ঢাকা, , , ,
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা

প্রচ্ছদ >

রাজনীতি

মাগুরার শ্রীপুরে মহিলা দলের সমাবেশ 

মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে কাদিরপাড়া ও নাকোল ইউনিয়ন মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কাদিরপাড়া ইউনিয়ন মহিলা দলের সাবেক সভাপতি সায়েরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি এ্যাড. নেওয়াজ হালিমা আরলী।

উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, সাধারণ সম্পাদক ফারহানা পারভীন বিউটি প্রমুখ ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুর আলম, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি, কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু জাফর মণ্ডল, মহিলা দলের নেত্রী সালেহা খাতুন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুলসুম খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে নেওয়াজ হালিমা আরলী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করছে হবে। অতীতের ফ্যাসিস্ট সরকার বিএনপির উপর অনেক জুলুম অত্যাচার চালিয়েও অন্যদলে যোগদান করাতে পারেনি।  আমাদের দিন গেছে আদালতে হাজিরা দিতে দিতে । আগামী তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.