ঢাকা, , , ,
সর্বশেষ
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান

প্রচ্ছদ >

চট্টগ্রাম

হাটহাজারীতে উপজেলা প্রশাসনের ৪ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

চট্টগ্রাম হাটহাজারী উপজেলায় আনুমানিক ৪ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করলো হাটহাজারী উপজেলা প্রশাসন।

আজ ( ১৮ মার্চ) রোজ বুধবার হাটহাজারী উপজেলাধীন নন্দীরহাট এলাকায় ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা প্রশাসন।

একটি সূত্রে জানা যায়, কিছু দিন আগে একটি চক্র সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ করছে।
এমন খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এসিল্যান্ডকে উক্ত খাস খতিয়ানভুক্ত জমি চিহ্নিত করে সীমানা নির্ধারণ করতে বলেন। উক্ত জমিতে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা ভেঙে দিতে এবং অবশিষ্ট নির্মাণসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশনা প্রদান করেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, নন্দীরহাটে আনুমানিক ৪ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হয়েছে। উক্ত অভিযান পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.