ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজারে আজ বিএনপির প্রতিরোধ মিছিল, নেতৃত্ব দেবেন এমপি কাজল
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজ, নিহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় বিষাক্ত গ্যাস লিকেজ হয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, শ্রমিকেরা জাহাজের ভেতর কাজ করার সময় হঠাৎ গ্যাস ছড়িয়ে পড়লে, ঘটনাস্থলেই অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে, চিকিৎসকেরা পাঁচজন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত পাঁচ শ্রমিকের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন- সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তাঁরা সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, শুক্রবার ইয়ার্ড বন্ধ থাকলেও সকাল ১০টার দিকে একটি স্ক্র্যাপ এলপিজি জাহাজের ট্যাঙ্কারে গ্যাস লিক হয়। স্থানীয় কয়েকজন বহিরাগত বিষয়টি দেখতে গেলে গ্যাসে আক্রান্ত হন।
ঘটনার পরপরই শিল্প পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইয়ার্ডের প্রশাসনিক কর্মকর্তা সাইফুজ্জামান জানিয়েছেন, এখানে বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি, বরং গ্যাস লিক হয়ে বিষক্রিয়ায় হতাহতের ঘটনা ঘটেছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.