ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজারে আজ বিএনপির প্রতিরোধ মিছিল, নেতৃত্ব দেবেন এমপি কাজল
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

প্রচ্ছদ >

চট্টগ্রাম

র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান

চট্টগ্রামে র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোস্তাফিজুর রহমান, পদাতিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে র‍্যাবের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে র‍্যাব-৭ এ দায়িত্ব গ্রহণ করেন।

গত ১৭ আগস্ট ২০২৬ থেকে তিনি র‍্যাব-৭, চট্টগ্রামের অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি র‍্যাব-১৫, কক্সবাজারের অধিনায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর র‍্যাব-৭-এর নির্ধারিত অঙ্গীকার ও নীতিমালা অনুসরণ করে জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

র‍্যাব-৭-এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক, সন্ত্রাস, অস্ত্র, চোরাচালানসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

র‍্যাব সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আইনানুগ অভিযান পরিচালনা এবং জনসাধারণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে র‍্যাব-৭ তার নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখবে।র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন, সহকারী পুলিশ সুপার, এক বার্তায় লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোস্তাফিজুর রহমানের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি সাংবাদিকদের জানান।

নতুন অধিনায়কের নেতৃত্বে র‍্যাব-৭-এর অপরাধবিরোধী কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.