ঢাকা, , , ,
সর্বশেষ
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান
টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
আলীকদমে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত
বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

প্রচ্ছদ >

অন্যান্য

এএলআরডির সহযোগিতায় আইএসডিই’র মতবিনিময় সভা

জমি-জমা সংক্রান্ত বিরোধ ও বিভিন্ন আইনি জটিলতায় ভুক্তভোগীদের আইনি পরামর্শ ও সহায়তা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার আইএসডিই কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আইএসডিই’র উদ্যোগে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর সহযোগিতায় আয়োজিত সভায় জমি-জমা সংক্রান্ত বিরোধ, ভূমির মালিকানা ও দখল, দলিলপত্র এবং অন্যান্য আইনগত বিষয়ে ভুক্তভোগীদের পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়। এতে অর্ধশতাধিক ভুক্তভোগীকে প্রয়োজনীয় আইনি পরামর্শ ও সহায়তা দেওয়া হয়।
সভায় ভূমি সংক্রান্ত বিভিন্ন আইন ও আইনি সহায়তার বিষয়ে আলোচনা করেন এএলআরডির প্রোগ্রাম অফিসার (আইন) অ্যাডভোকেট রুলি ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই’র নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাব চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, মহানগর কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, ক্যাব নেতা মোহাম্মদ জানে আলম, ইসমাইল ফারুকী, আলমগীর বাদশা, এমদাদুল ইসলাম সৈকত, দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার এম এ হোসেন, সিএসডিএফ’র প্রকল্প সমন্বয়কারী শম্পা কে. নাহার, যুব ক্যাব নেতা রায়হানুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত বিরোধ ও আইনি জটিলতায় সাধারণ মানুষ প্রায়ই নানা ধরনের হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হন। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত জ্ঞান ও সঠিক পরামর্শের অভাবে ভুক্তভোগীরা তাদের ন্যায্য অধিকার ও বিচারপ্রাপ্তি থেকে বঞ্চিত হন। এ ধরনের উদ্যোগ ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে জনসচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় ভুক্তভোগীদের ভূমি সংক্রান্ত বিরোধে তাদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন করা হয় এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ আইনি সহায়তা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
আইএসডিই ও এএলআরডির পক্ষ থেকে ভূমি সংক্রান্ত সমস্যায় জর্জরিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের আইনগত অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.