ঢাকা, , , ,
সর্বশেষ
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান
টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
আলীকদমে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত
বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

প্রচ্ছদ >

কক্সবাজার

ইনানীতে ভাড়া বাসা থেকে হোটেলকর্মীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভাড়া বাসা থেকে মীম (২৯) নামে এক নারী হোটেলকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইনানীর পাঁচ তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফিরবিল এলাকার ছালাত মার্কেটসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মীমের বাড়ি ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের দক্ষিণখান এলাকার কাঁঠালতলায়। তাঁর বাবার নাম কামাল হোসেন। তিনি গত এক বছর ধরে ইনানীর সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে (রয়েল টিউলিপ) কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে মীমের ভাড়া নেওয়া কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। বুধবার সকালে বাসার মালিক ও স্থানীয়রা কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় কক্ষের লোহার দরজা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মীমের মরদেহ দেখতে পায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শফিরবিল ছালাত মার্কেট এলাকা থেকে ওই নারী হোটেলকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশি কার্যক্রম চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.