ঢাকা, , , ,
সর্বশেষ
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যে ও ষড়যন্ত্রের প্রতিবাদে পাবনার আতাইকুলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগের তিন নেতা গ্রেপ্তার
সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা
কক্সবাজারে আজ বিএনপির প্রতিরোধ মিছিল, নেতৃত্ব দেবেন এমপি কাজল
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ

প্রচ্ছদ >

রাজনীতি

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার (১৮ নভেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সকালে জেলা বিএনপির নেতা-কর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, জেলা বিএনপির সদস্য শহিরুজ্জামান সাজু, আশরাফুল হক রুবেল, শাহিন শেখ রঞ্জু, তারিক নাজমুল রোকন, জামিল আহমেদ, সাইয়েদ আহমেদ বাবু ও আবু মুসা দুলু। আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা মিলি, জ্যেষ্ঠ সহসভাপতি নাজমুন নাহার বিউটি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা।
এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সদস্যসচিব ইদ্রিস আলী, তাঁতী দলের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, ওলামা দলের সভাপতি ডা. ফজলুল হক ও সাধারণ সম্পাদক ইউনুছ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ফ্যাসিস্ট শক্তিগুলোর সক্রিয়তার প্রমাণ। দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.