ঢাকা, , , ,
সর্বশেষ
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান

প্রচ্ছদ >

অপরাধ

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২

কক্সবাজার শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৫ জন মাদক সেবনকারী, চারজন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং তিনজন ধর্তব্য অপরাধে অভিযুক্ত। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাংয়ের ১১ জন সদস্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো তথ্যে এসব বিষয় জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে চুরি, ছিনতাইসহ অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ১৫ মাদক সেবনকারীর মধ্যে রয়েছেন উখিয়ার আবদুল গফুর, কক্সবাজার পৌরসভার দক্ষিণ তারাবনিয়ারছড়ার নুর বাবু, খুরুশকুলের খোরশেদ, লাইট হাউস এলাকার মুন্না ও মনসুর আলম, বাহারছড়ার আমানুল্লাহ, তেতৈয়ার তৌহিদুল ইসলাম, মহেশখালীর শাহরিয়ার রহমত কাজল ও জয়নাল আবেদীন, মহাজেরপাড়ার রায়হান, মবিনুল ইসলাম, আনোয়ার হোসেন মবিন ও সেফায়েত হোসেন, ঈদগাঁওয়ের তৌহিদুল ইসলাম খোকা এবং পাহাড়তলীর মামুনুর রশিদ।
অন্যদিকে, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চারজন হলেন মীর মোহাম্মদ আলী লেমন, কালা মান্নান, মো. জিসান ও রহমত উল্যাহ। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া ধর্তব্য অপরাধে গ্রেপ্তার তিনজন হলেন ইমরান হাসান (৩০), ইয়াছিন আরাফাত (২০) ও মো. ইউসুপ (২২)। পুলিশের দেওয়া তথ্যমতে, ইমরান হাসানের বিরুদ্ধে ২০১৮ সালের অস্ত্র আইন ও দস্যুতার প্রস্তুতি-সংক্রান্ত দুটি মামলা রয়েছে। ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে ২০২৬ সালের একটি সাধারণ ডায়েরির সূত্রে আইনগত ব্যবস্থা নেওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে কিশোর গ্যাংয়ের ১১ জন সদস্য রয়েছে। তবে তাদের পরিচয়, গ্রেপ্তারের সুনির্দিষ্ট স্থান এবং কিশোর গ্যাং-সংশ্লিষ্ট অপরাধের বিস্তারিত তথ্য পৃথকভাবে জানানো হয়নি।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.