ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যে ও ষড়যন্ত্রের প্রতিবাদে পাবনার আতাইকুলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগের তিন নেতা গ্রেপ্তার
সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা
কক্সবাজারে আজ বিএনপির প্রতিরোধ মিছিল, নেতৃত্ব দেবেন এমপি কাজল
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

প্রচ্ছদ >

রাজনীতি

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যে ও ষড়যন্ত্রের প্রতিবাদে পাবনার আতাইকুলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

দেশব্যাপী পরিকল্পিতভাবে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যে ও ষড়যন্ত্রের প্রতিবাদে পাবনার আতাইকুলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৯ নভেম্বর বিকেলে আতাইকুলা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক প্রদক্ষিণ শেষে আতাইকুলা প্রেসক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
আর-আতাইকুলা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ প্রতিবাদ মিছিল ও পথসভায় বক্তব্য দেন আর-আতাইকুলা ইউনিয়ন বিএনপির আহব্বয়ক আলমাস আলী সরদার, সদস্য সচিব মুরাদ হোসেন খান, সিনিয়র যুগ্মআহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও যুবদলের সিনিয়র সহ-সভাপতি শেখ আলমাস।
এসময় বক্তারা বলেন, কেউ নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তায় ঐক্যবদ্ধ বিএনপি, যুবদল ও ছাত্রদল সবসময় রাজপথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবে।
এছাড়া এ প্রতিবাদ মিছিলে আর-আতাইকুলা ইউনিয়নের কৃষক দলের সভাপতি মাসুদ, আতাইকুলা মাদপুর আমেনা খাতুন ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের আহব্বয়ক আব্দুর রহিম প্রান্ত, সিনিঃ যুগ্ম আহবায়ক ওমর হাসান, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান সহ যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.