ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ৯ সদস্য
পাবনা বেড়ায় দেশীয় অস্ত্র টেঁটা-বল্লম নিয়ে বিএনপি ও নিষিদ্ধ আওয়ামীলীগের দফায় দফায় সংঘর্ষ
আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী আলম
চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগর গড়তে পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির
কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার, পাচারকারীদের বিরুদ্ধে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ
রামুতে নোহা-বাসের মুখোমুখি সংঘর্ষে পিএমখালীর মাওলানা এমদাদ উল্লাহসহ আহত ৬
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২
পাবনায় আওয়ামীলীগ-বিএনপির তুমুল সংঘর্ষ, পরিস্থিতি মোকাবিলায় হিমশিম পুলিশ
সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’
টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

প্রচ্ছদ >

আবহাওয়া 

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর শঙ্কায় মোংলা উপকূলে সতর্কতা, বন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ঘিরে বাড়ছে উপকূলীয় জনপদে উদ্বেগ ও উৎকণ্ঠা। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে বাগেরহাটের মোংলা উপকূল। মোংলা সমুদ্রবন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত। পরিস্থিতি বিবেচনায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করেছে উপজেলা প্রশাসন। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে মোংলা উপজেলা প্রশাসন। উপকূলীয় এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্পিতা হালদার জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসন সতর্ক রয়েছে। উপকূলের সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব বিবেচনায় মোংলা বন্দরের জাহাজ চলাচল, পণ্য ওঠানামা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রেও পর্যটকদের উপস্থিতি কমে গেছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় মোংলাসহ দক্ষিণ-পশ্চিম উপকূলের বাসিন্দাদের অপ্রয়োজনে ঝুঁকি না নেওয়া, মাছ ধরার নৌযানগুলোকে নিরাপদ স্থানে রাখা এবং আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

© All Rights Reserved.