ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ৯ সদস্য
পাবনা বেড়ায় দেশীয় অস্ত্র টেঁটা-বল্লম নিয়ে বিএনপি ও নিষিদ্ধ আওয়ামীলীগের দফায় দফায় সংঘর্ষ
আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী আলম
চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগর গড়তে পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির
কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার, পাচারকারীদের বিরুদ্ধে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ
রামুতে নোহা-বাসের মুখোমুখি সংঘর্ষে পিএমখালীর মাওলানা এমদাদ উল্লাহসহ আহত ৬
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২
পাবনায় আওয়ামীলীগ-বিএনপির তুমুল সংঘর্ষ, পরিস্থিতি মোকাবিলায় হিমশিম পুলিশ
সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’
টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

প্রচ্ছদ >

বিজ্ঞান ও প্রযুক্তি

কঠোর নিরাপত্তায় পৌঁছেছে রুপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ৪১ টন ইউরেনিয়াম ফুয়েলের সপ্তম চালান

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ৪১ টন ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলির সপ্তম চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে।
আজ শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটে চারটি বিশেষ লরিতে  চালানটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সড়কের দুপাশে নিরাপত্তার দায়িত্ব পালন করে।
এর আগে বৃহস্পতিবার রাতে রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে রাত ১টার দিকে চারটি বিশেষ লরিতে করে সড়কপথে রূপপুরের উদ্দেশে রওনা হয়। চালান পরিবহনের সময় গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা ও কুষ্টিয়ার মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
এদিকে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে আট ঘণ্টা পর পরীক্ষা-নিরীক্ষার জন্য সরবরাহ বন্ধ রাখা হয়। ধাপে ধাপে পরীক্ষা শেষে পুনরায় বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

© All Rights Reserved.