ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ৯ সদস্য
পাবনা বেড়ায় দেশীয় অস্ত্র টেঁটা-বল্লম নিয়ে বিএনপি ও নিষিদ্ধ আওয়ামীলীগের দফায় দফায় সংঘর্ষ
আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী আলম
চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগর গড়তে পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির
কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার, পাচারকারীদের বিরুদ্ধে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ
রামুতে নোহা-বাসের মুখোমুখি সংঘর্ষে পিএমখালীর মাওলানা এমদাদ উল্লাহসহ আহত ৬
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২
পাবনায় আওয়ামীলীগ-বিএনপির তুমুল সংঘর্ষ, পরিস্থিতি মোকাবিলায় হিমশিম পুলিশ
সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’
টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

প্রচ্ছদ >

রাজনীতি

পাবনায় আওয়ামীলীগ-বিএনপির তুমুল সংঘর্ষ, পরিস্থিতি মোকাবিলায় হিমশিম পুলিশ

পাবনার বেড়া উপজেলায় আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও সংঘর্ষ মোকাবেলায় হিমশিম খাচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার (২১ নভেম্বর) দুপুরের পর থেকে পাবনা বেড়া উপজেলার বৃশালিখা এলাকার নৌকা চত্বরে বৃশালিখা গ্রামের আওয়ামীলীগ এবং সওদাগরপাড়া এলাকার বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুপুর থেকে দুপক্ষের লোকজন লাঠি হাতে নিয়ে এ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর দুদিন আগে বেড়া থানার সামনে আওয়ামীলীগের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে সংঘর্ষকারীরা সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে বিএনপি ও আওয়ামীলীগ-সমর্থকদের আরো পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় শনিবার দুপুরে আবার নতুন করে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর থেকে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় বহু হতাহতের আশংকা রয়েছে, তবে হতাহতের সংখ্যা পাওয়া যায়নি।
এদিকে বেড়া-সুজানগরের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব বলেন, বেড়ায় কয়েক দিন ধরে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সংঘর্ষের চলছে। কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিবাদের দোসরদের সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করে তাদেরকে চিরতরে নির্মূল করা হবে।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

© All Rights Reserved.