ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ৯ সদস্য
পাবনা বেড়ায় দেশীয় অস্ত্র টেঁটা-বল্লম নিয়ে বিএনপি ও নিষিদ্ধ আওয়ামীলীগের দফায় দফায় সংঘর্ষ
আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী আলম
চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগর গড়তে পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির
কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার, পাচারকারীদের বিরুদ্ধে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ
রামুতে নোহা-বাসের মুখোমুখি সংঘর্ষে পিএমখালীর মাওলানা এমদাদ উল্লাহসহ আহত ৬
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২
পাবনায় আওয়ামীলীগ-বিএনপির তুমুল সংঘর্ষ, পরিস্থিতি মোকাবিলায় হিমশিম পুলিশ
সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’
টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

প্রচ্ছদ >

রাজনীতি

পাবনা বেড়ায় দেশীয় অস্ত্র টেঁটা-বল্লম নিয়ে বিএনপি ও নিষিদ্ধ আওয়ামীলীগের দফায় দফায় সংঘর্ষ

পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শনিবার দিনভর দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।
পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। যে কোনো সময় আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সংঘর্ষ থেমে এলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়ির সামনে নৌকা চত্বরে দুপক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে দুপুর থেকে তা বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় ও সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা-ধাওয়া, টেঁটা, বল্লম, লাঠি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস (টিয়ারশেল) ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশের দিকেও বিক্ষুব্ধরা ইটপাটকেল ছোড়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে আরো জানাযায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা বেড়া মডেল থানার সামনে লকডাউনকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় আওয়ামীলীগের নেতাকর্মীরা। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির সামনে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। এরপর দুপক্ষের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনার জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুই দিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। উভয় পক্ষের বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে।
এদিকে বিএনপি ও নিষিদ্ধ আওয়ামীলীগের সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আইনশৃঙ্খলার বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে বিএনপি-সমর্থিত উত্তেজিত জনতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সংবাদকর্মী লাঞ্ছিত হন এবং তার ক্যামেরাও ভাঙচুর করা হয়।
এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, বর্তমানে সংঘর্ষ কিছুটা থেমেছে। সংঘর্ষের খবর পেলেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা থামানোর চেষ্টা করছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতের সংখ্যা এখনও জানা যায়নি।
এব্যাপারে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা বার বার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। তাছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, উভয়পক্ষ জমায়েত হয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। পুলিশ, এসআরবি ও ম্যাজিস্ট্রেট মাঝখানে অবস্থান করছে। উত্তেজিতদের শান্ত করে সরানোর চেষ্টা হয়েছে।
বেড়া-সুজানগরের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব বলেন, আওয়ামীলীগ তো কার্যক্রম নিষিদ্ধ একটা দল। এরা এর আগেও বেড়ায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। এ কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিবাদের দোসরদের সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করে তাদেরকে চিরতরে দেশ থেকে নির্মূল করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

© All Rights Reserved.