ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ৯ সদস্য
পাবনা বেড়ায় দেশীয় অস্ত্র টেঁটা-বল্লম নিয়ে বিএনপি ও নিষিদ্ধ আওয়ামীলীগের দফায় দফায় সংঘর্ষ
আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী আলম
চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগর গড়তে পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির
কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার, পাচারকারীদের বিরুদ্ধে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ
রামুতে নোহা-বাসের মুখোমুখি সংঘর্ষে পিএমখালীর মাওলানা এমদাদ উল্লাহসহ আহত ৬
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২
পাবনায় আওয়ামীলীগ-বিএনপির তুমুল সংঘর্ষ, পরিস্থিতি মোকাবিলায় হিমশিম পুলিশ
সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’
টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

প্রচ্ছদ >

অপরাধ

কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ৯ সদস্য

কক্সবাজার শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩ জন চোর ও ছিনতাইকারী, ৯ জন মাদকসেবী এবং ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। গ্রেপ্তারদের মধ্যে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) দিনগত রাত থেকে শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে চোর ও ছিনতাইকারী হিসেবে ফয়সাল বাবলু, আনোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদকসেবনের অভিযোগে সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, আরিয়ান ইসলাম, রুবেল ইসলাম, ফয়সাল, সাইফুল ইসলাম, এমরান, শাকিব ও ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে রুবেল ও মো. ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ।
থানার দৈনিক প্রতিবেদন অনুযায়ী, ২০ নভেম্বর দিবা ও রাতের বিভিন্ন মোবাইল টিমের অভিযানে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রাতের চারটি পুলিশের টিম যথাক্রমে ৩, ৫, ২ ও ৪ জনকে গ্রেপ্তার করে।
এদিকে, একই দিন পুলিশের চেকপোস্ট কার্যক্রমে ৫টি মোটরসাইকেল আটক করা হয়। এ ঘটনায় ৩টি মামলা করা হয়েছে এবং ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পুলিশের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযানে পুলিশ আইনের ৩৪ ধারায় ৯ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তারসহ মোট ১৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য শনাক্ত ও গ্রেপ্তারের তথ্যও প্রতিবেদনে রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, শহর ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, মাদকসেবন এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

© All Rights Reserved.