ঢাকা, , , ,
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর বৈঠক, এনসিপি নেতাদের ‘অনুগত ছাত্র’ কটাক্ষ করে কুদ্দুসের পোস্টে ‘চামচা’ বিতর্ক
কক্সবাজারে প্রধান শিক্ষককে মারধর, গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগ
পাবনায় এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪৬৬ বস্তা সার উদ্ধার, ৩ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সাংবাদিকতায় ‘দেশ সেরা জেলা প্রতিনিধি’ সম্মাননা পদক পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি রিয়াজ উদ্দিন
সাংবাদিকতায় ‘দেশ সেরা পারফরম্যান্স’ সম্মাননা পদক পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের স্টাফ রিপোর্টার এনামুল হক রাশেদ
টেকনাফে ওয়ানশুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ৩
৩০ ঘণ্টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পাওয়া গেলো ৭ কোটি টাকার বিদ্যুৎ
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

প্রচ্ছদ >

অপরাধ

কক্সবাজারে প্রধান শিক্ষককে মারধর, গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগ

“কক্সবাজারে প্রকাশ্যে হামলা ও প্রাণনাশের হুমকি; নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ, তদন্তে পুলিশ”

পাঁচ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ফরম পূরণ ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ করানোর দাবিতে কক্সবাজার পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিকের ওপর হামলা, মারধর ও গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফারুক আজম প্রকাশ গুজা ফারুক নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
২৫ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা জজ আদালতের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষক।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে একই দিন কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিক।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা সম্প্রতি শেষ হয়। পরে পৌর প্রশাসকের পরামর্শক্রমে বিদ্যালয়ের পাঁচ সদস্যের কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে পরীক্ষার ফলাফল প্রস্তুত ও প্রকাশ করা হয়।
অভিযোগে বলা হয়, নির্বাচনী পরীক্ষায় পাঁচ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর পক্ষে ফারুক আজম প্রকাশ ফারুক গত ২৩ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে যান। ওই শিক্ষার্থীকে উত্তীর্ণ দেখানো এবং পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়ার জন্য প্রধান শিক্ষকের কাছে দাবি জানান তিনি। তবে প্রধান শিক্ষক জানান, ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত তাঁর একার নয়; বরং পাঁচ সদস্যের কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে ফলাফল প্রকাশ করা হয়েছে।
এতে ক্ষিপ্ত হয়ে ফারুক প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি-ধমকি দিয়ে কার্যালয় ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের কাজ শেষে বিদ্যালয়ের সহকর্মীদের নিয়ে ফেরার পথে জেলা জজ আদালতের সামনের সড়কে প্রধান শিক্ষককে পেয়ে অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিকের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তাঁর শার্টের কলার ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় সঙ্গে থাকা সহকর্মীরা তাঁকে হামলাকারীর কবল থেকে উদ্ধার করেন।
অভিযুক্ত ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে বলেন, ‘কীভাবে এই স্কুলে শিক্ষকতা করতে পারেন, তা দেখে নেব।’ এ ছাড়া তাঁকে বিদ্যালয়ে শান্তিতে চাকরি করতে না দেওয়া, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি তাঁর বাবা-মাকে নিয়েও অশালীন ভাষায় গালাগাল করা হয়েছে বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থ প্রতিম পাল বলেন, “আমরা প্রধান শিক্ষক স্যারের সঙ্গে ছিলাম। হঠাৎ ফারুক তাঁর ওপর অতর্কিত হামলা চালান।
এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর ও গলা চেপে ধরতে দেখি। আমরা দ্রুত এগিয়ে গিয়ে তাঁকে হামলাকারীর কবল থেকে উদ্ধার করি। একজন শিক্ষকের ওপর প্রকাশ্যে এমন হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করছি।
এ সময় অপর এক প্রত্যক্ষদর্শী জানান, প্রধান শিক্ষককে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি অতর্কিতভাবে হামলা চালান। তাঁকে মারধরের পাশাপাশি গলা চেপে ধরতেও দেখা যায়। পরে সঙ্গে থাকা সহকর্মীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিক বলেন, একজন শিক্ষার্থী পাঁচ বিষয়ে অকৃতকার্য হওয়ার পরও তাকে নিয়মবহির্ভূতভাবে উত্তীর্ণ করানোর জন্য চাপ দেওয়া হয়েছিল। নীতিমালার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আমাকে প্রথমে বিদ্যালয়ে হুমকি দেওয়া হয়। পরে প্রকাশ্যে হামলা চালিয়ে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়েছে। বর্তমানে আমি নিজের জীবন ও চাকরির নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এদিকে, প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীরাও তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তাঁরা এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী নাদিম বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। তাৎক্ষণিকভাবে আমরা স্কুলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
অভিযুক্ত ফারুক আজম প্রকাশ গুজা ফারুক(৩৫) বাহারছড়া এলাকার বাসিন্দা।
একজন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের ওপর প্রকাশ্যে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.