ঢাকা, , , ,
সর্বশেষ
সাংবাদিকতায় ‘দেশ সেরা জেলা প্রতিনিধি’ সম্মাননা পদক পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি রিয়াজ উদ্দিন
সাংবাদিকতায় ‘দেশ সেরা পারফরম্যান্স’ সম্মাননা পদক পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের স্টাফ রিপোর্টার এনামুল হক রাশেদ
টেকনাফে ওয়ানশুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ৩
৩০ ঘণ্টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পাওয়া গেলো ৭ কোটি টাকার বিদ্যুৎ
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
তাজমহল দেখতে গিয়ে হারালেন জীবনের ১৮টি বছর, ২৮ দিনের প্যারোলে ফিরছেন মায়ের কোলে
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার, গুলি ও চাবুকসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
ঈদগাঁওয়ে হানিফ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪, আহত ১
সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে

প্রচ্ছদ >

অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হুজরাপুর চন্ডিতলা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও গাঁজা পরিমাপের একটি ডিজিটাল নিক্তিসহ মোঃ সুহাগ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার সুহাগ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হুজরাপুর চন্ডিতলা গ্রামের মৃত মহেব আলীর ছেলে। অভিযানকালে তার কাছ থেকে ২ কেজি গাঁজা ও গাঁজা পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে হুজরাপুর চন্ডিতলা গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।” এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হেলাল উদ্দীন বাদী হয়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.