ঢাকা, , , ,
সর্বশেষ
চকরিয়ায় ১৯ মামলার আসামি তৌহিদ্দা ডাকাত গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর বৈঠক, এনসিপি নেতাদের ‘অনুগত ছাত্র’ কটাক্ষ করে কুদ্দুসের পোস্টে ‘চামচা’ বিতর্ক
কক্সবাজারে প্রধান শিক্ষককে মারধর, গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগ
পাবনায় এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪৬৬ বস্তা সার উদ্ধার, ৩ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সাংবাদিকতায় ‘দেশ সেরা জেলা প্রতিনিধি’ সম্মাননা পদক পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি রিয়াজ উদ্দিন
সাংবাদিকতায় ‘দেশ সেরা পারফরম্যান্স’ সম্মাননা পদক পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের স্টাফ রিপোর্টার এনামুল হক রাশেদ
টেকনাফে ওয়ানশুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ৩
৩০ ঘণ্টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পাওয়া গেলো ৭ কোটি টাকার বিদ্যুৎ

প্রচ্ছদ >

অন্যান্য

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১২টায় চৌমুহনী সড়ক সংলগ্ন এলাকায় মানববন্ধন এবং পরে নামোশংকরবাটী পলাশপুরে সমতা নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।​দুর্বার নেটওয়ার্ক (চাঁপাইনবাবগঞ্জ জেলা) ও নারীপক্ষের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী এবং দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের চার জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোসা. আকসানা খাতুন।
​প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, নারী নির্যাতন প্রতিরোধ শুধু একটি দিবসে সীমাবদ্ধ না রেখে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে নারীর প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে অনলাইন হয়রানি ও সাইবার বুলিং রোধে সামাজিক সচেতনতার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ জরুরি।
​আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শহিদুল ইসলাম ও নারী উদ্যোক্তা রাশিদা খাতুন শিশির। বক্তারা ঘরে-বাইরে ও অনলাইনে নারীর নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.