ঢাকা, , , ,
সর্বশেষ
রোগী সেজে চমেক হাসপাতালে এসআরবির অভিযান, আটক ৩০
পাবনার ঈশ্বরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
পাবনার রুপপুর থেকে দুই দফায় প্রায় ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ সরবরাহ জাতীয় গ্রিডে
আপত্তিকর ভিডিও ভাইরাল, চট্টগ্রামে এমপির পিএস ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি
কাটেনি চুয়েট সংকট, এক মাস পর ফের ‘কমপ্লিট শাটডাউন’
ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার
ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
ফোনালাপ ফাঁসের জেরে দাগনভূঞা থানার ওসি প্রত্যাহার
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২

প্রচ্ছদ >

কৃষি বার্তা, দেশজুড়ে

ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘স্বনির্ভরতা অর্জনে গড়ব দেশ, গড়ব আমার বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ (২৬–২৮ নভেম্বর) শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মমিনুল ইসলাম, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর সাঈদ, উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আগত পোল্ট্রি ও গবাদিপশুর খামারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, “অল্প বিনিয়োগে যারা ব্যবসা দাঁড় করাতে পারে, তাদের ব্যবসা টেকসই হয়। লোন নিয়ে যারা ব্যবসা শুরু করে, তারা পরিশ্রম করলে ব্যবসা দাঁড় করাতে পারে; অন্যথায় পুঁজি খোয়া যায়। খামারীদের যেকোনো সরকারি সহায়তা সঠিকভাবে কাজে লাগাতে হবে। আমি নিজে আপনাদের সহযোগিতায় সর্বদা পাশে থাকব।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, “পোল্ট্রি ও গবাদিপ্রাণীর যেকোনো সমস্যায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। তাদের নির্দেশনা মোতাবেক খামার পরিচালনা করলে রোগবালাই মোকাবিলা করা সম্ভব হবে এবং ব্যবসায় সফলতা পাওয়া যাবে।”
আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খামারের সুষ্ঠু পরিকল্পনা, বিনিয়োগ ব্যবস্থাপনা, রোগবালাই থেকে গবাদি পশুপাখিকে সুরক্ষা এবং অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক পরিহার করে চিকিৎসকের পরামর্শ ও নিয়ম মেনে ওষুধ প্রয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশে প্রাণিসম্পদ খাতকে আত্মনির্ভরশীল, আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে সরকার নানা বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। যেমন খামারিদের স্বাবলম্বী করা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং প্রাণিজ আমিষের উৎপাদন ও রপ্তানি বাড়ানো।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.