ঢাকা, , , ,
সর্বশেষ
রোগী সেজে চমেক হাসপাতালে এসআরবির অভিযান, আটক ৩০
পাবনার ঈশ্বরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
পাবনার রুপপুর থেকে দুই দফায় প্রায় ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ সরবরাহ জাতীয় গ্রিডে
আপত্তিকর ভিডিও ভাইরাল, চট্টগ্রামে এমপির পিএস ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি
কাটেনি চুয়েট সংকট, এক মাস পর ফের ‘কমপ্লিট শাটডাউন’
ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার
ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
ফোনালাপ ফাঁসের জেরে দাগনভূঞা থানার ওসি প্রত্যাহার
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২

প্রচ্ছদ >

রাজনীতি

আপত্তিকর ভিডিও ভাইরাল, চট্টগ্রামে এমপির পিএস ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি

সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেখ মোহাম্মদ হোসেন নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কাছেও পাঠানো হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে নয়নের বলে দাবি করা ১০ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পটিয়াসহ চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যেও এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।
“ভিডিওতে কী দেখা গেছে” সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে এক তরুণীর সঙ্গে এক ব্যক্তির অন্তরঙ্গ ও আপত্তিকর দৃশ্য রয়েছে বলে বিভিন্ন সূত্রে প্রচার করা হচ্ছে। ভিডিওতে থাকা ব্যক্তিকে এস এম নয়ন বলে দাবি করা হলেও ভিডিওটির সত্যতা, ধারণের প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই বিষয়টি রাজনৈতিক ও সাংগঠনিক আলোচনার কেন্দ্রে আসে।
উল্লেখ্য, এস এম নয়ন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.