ঢাকা, , , ,
সর্বশেষ
চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২০
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ
ফিঙ্গারপ্রিন্টে মিলেছে পতেঙ্গার ঠিকানা, তবুও মেলেনি কক্সবাজার সদর হাসপাতালে নিহত শামীম আরার স্বজনের খোঁজ
কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি
এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন, চলছে আরও ১ হাজার ফুট খনন
শাহ আমানত মাজার থেকে ককটেলসহ আটক ২
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১২ দিনে গ্রেপ্তার ৪ পুলিশ কর্মকর্তা
চট্টগ্রামে ৩, কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান
পিএমখালীতে সড়কে ভেজা গোবরের ফাঁদ, ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর

প্রচ্ছদ >

অপরাধ

শাহ আমানত মাজার থেকে ককটেলসহ আটক ২

চট্টগ্রাম নগরের শাহ আমানত (রা.) মাজার এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে জেল রোডে অবস্থিত মাজারের সামনের উঠান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাজারের ভেতরে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ককটেলটি উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলটি নিজেদের হেফাজতে নেন।
ওসি বলেন, আটক ব্যক্তিদের নাশকতার উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলেও সন্দেহ করছে পুলিশ।
চট্টগ্রামের অন্যতম প্রসিদ্ধ ধর্মীয় স্থান শাহ আমানত (রা.) মাজারে ককটেল উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাজার থেকে কয়েকশ গজ দূরেই অবস্থিত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাজারের উঠানে অবিস্ফোরিত ককটেলটি পড়ে থাকতে দেখা যায়। সেটিকে ঘিরে শতাধিক মানুষের ভিড় জমে। এ সময় মাজার এলাকায় পুলিশ সদস্যদের অবস্থানও দেখা যায়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.