ঢাকা, , , ,
সর্বশেষ
চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২০
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ
ফিঙ্গারপ্রিন্টে মিলেছে পতেঙ্গার ঠিকানা, তবুও মেলেনি কক্সবাজার সদর হাসপাতালে নিহত শামীম আরার স্বজনের খোঁজ
কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি
এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন, চলছে আরও ১ হাজার ফুট খনন
শাহ আমানত মাজার থেকে ককটেলসহ আটক ২
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১২ দিনে গ্রেপ্তার ৪ পুলিশ কর্মকর্তা
চট্টগ্রামে ৩, কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান
পিএমখালীতে সড়কে ভেজা গোবরের ফাঁদ, ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর

প্রচ্ছদ >

কক্সবাজার

এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন, চলছে আরও ১ হাজার ফুট খনন

কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় টানা এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন ও বিশেষ ‘ডাইভার্ট লাইন’ সংযুক্ত করে গ্যাসের নির্গমন পথ পরিবর্তনের মাধ্যমে আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও কূপের খননকাজ এখনো শেষ হয়নি। পরবর্তী ধাপে আরও এক হাজার ফুট গভীর পর্যন্ত খনন করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
বাপেক্স সূত্রে জানা গেছে, কূপের আগুন নেভানো সম্ভব হলেও ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণ এবং কূপের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কয়েকটি কারিগরি ধাপ সম্পন্ন করতে হবে। পরবর্তী পর্যায়ে ‘ড্রিল পাইপ’ প্রবেশ করিয়ে কূপটি আরও এক হাজার ফুট গভীর পর্যন্ত খনন করা হবে। এ সময় ভূগর্ভস্থ চাপ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ কাদামিশ্রণ বা মাড ব্যবহার করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এক হাজার ফুট পর্যন্ত খননকাজ সফলভাবে শেষ হলে ভূগর্ভস্থ গ্যাসের চাপের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনীয় কাদামিশ্রণ প্রয়োগ করা হবে। এরপর তৈরি করা হবে ভূগর্ভস্থ গ্যাসের স্থায়ী নির্গমন পথ। পরবর্তী সময়ে ভূতাত্ত্বিক ও ভূকম্পন (সিসমিক) জরিপ পরিচালনা করে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও মূল্যায়ন করা হবে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই কূপটিতে গ্যাসের সম্ভাবনা যাচাই এবং পরবর্তী অনুসন্ধান কার্যক্রম নির্ধারণ করা হবে।
এর আগে গত ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলাকালে হঠাৎ মাটির নিচ থেকে তীব্র বেগে গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গ্যাসে আগুন ধরে যায়। পরে কূপের বিভিন্ন স্থান দিয়ে গ্যাস বের হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এরপর থেকে টানা এক মাস ধরে সেখানে আগুন জ্বলছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাপেক্সের প্রকৌশলী ও বিশেষজ্ঞরা কয়েক ধাপে কারিগরি পদক্ষেপ গ্রহণ করেন। সর্বশেষ ৩০ ইঞ্চি কেসিং স্থাপন এবং ডাইভার্ট লাইন সংযুক্ত করে গ্যাস নিরাপদে অন্য পথে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। এতে কূপের বিভিন্ন স্থানে জ্বলতে থাকা আগুন নেভানো সম্ভব হয়েছে।
তবে আগুন নিয়ন্ত্রণে আসার অর্থ এই নয় যে, কূপটিতে নিশ্চিত বাণিজ্যিক গ্যাসের মজুত রয়েছে। পূর্ণাঙ্গ খননকাজ, ভূতাত্ত্বিক ও সিসমিক জরিপ এবং প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পরই কূপটিতে গ্যাসের মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
দীর্ঘ এক মাসের উদ্বেগ-উৎকণ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আসায় এলাকায় স্বস্তি ফিরেছে। এখন সবার নজর পরবর্তী খননকাজ ও অনুসন্ধানের ফলাফলের দিকে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.