ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অন্যান্য

নয় বছরের সাজায় ৩৫ বছর আত্নগোপনের পরেও শেষ রক্ষা হলো না আব্দুল হাকিমের

পিরোজপুর ইন্দুরকানীতে হত্যা চেষ্টা মামলায় নয় বছরের সাজা প্রাপ্ত আসামি আব্দুল হাকিম মাতুব্বর (৭০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার এস আই মোঃ আব্দুল জলিল ও এ এস আই মোঃ মুনসুর আলম পুলিশের একটি দল নিয়ে অভিযান চালিয়ে খুলনা রুপসার টুট পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

আসামি আব্দুল হাকিম মাতুব্বর উপজেলার বালিপাড়া ইউনিয়নের মৃতঃ সোহরাব মাতুব্বর এর ছেলে।

থানা সূত্রে জানা যায়, আসামি আব্দুল হাকিম মাতুব্বর কে ইন্দুরকানী থানায় জি আর ১২১/৮৭, পেনাল কোড ৩০৭/৩১৩ মামলায় ২০০৪ সালে পিরোজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জজ আদালতের বিজ্ঞ বিচারক তাকে নয় বছরের সাজা দেয়। তবে ওই মামলার রায় প্রদানের পর থেকেই সে খুলনা এলাকায় ৩৫ বছর আত্নগোপনে ছিলেন।

পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার এর দিকনির্দেশনায় আসামি আব্দুল হাকিম মাতুব্বর কে গ্রেফতার করে ইন্দুরকানী থানা পুলিশ।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, আসামী আব্দুল হাকিম মাতুব্বর সাজা হওয়ার পর থেকেই আত্নগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে গ্রেফতার করা আসামি কে আজ শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.