ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার

চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানা এলাকার বাস টার্মিনাল এলাকায় বাসের ভেতর ১৪ বছরের এক কিশোরী যাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে চালক, হেলপার এবং সুপারভাইজার। ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। ভিকটিম কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন আছে।
ঘটনাটি গতকাল মঙ্গলবার ঘটেছে। আজ বুধবার পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন- বাসের চালক লোকমান তারেক (২৬), হেলপার হানিফ (৩৬)। অভিযুক্ত সুপার ভাইজার মোবারক হোসেন পলাতক।
জানা গেছে, ভিক্টিম কিশোরী দুপুর আড়াই সময় কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসটিতে যোগে চট্টগ্রামে আসছিল। অন্যান্য যাত্রীরা বিভিন্ন জায়গায় নেমে গেলেও ভিক্টিমকে শহরের নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দেওয়ার কথা বলে বাস টার্মিনাল এলাকায় নিয়ে আসে। এরপর সেখানে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ভোর চারটা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে তিনজন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, সুপার ভাইজার মোবারক হোসেনসহ তারা তিনজন মিলে ভিক্টিমকে ধর্ষণ করেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন বলেছেন, পলাতক আসামি মোবারককে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.