ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

দেশজুড়ে, শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রলীগের নিষেধ উপেক্ষা করে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কার এবং আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন।

বিক্ষোভ না করতে, শাখা ছাত্রলীগের নির্দেশ উপেক্ষা করেই মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বরে জড়ো হোন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়কে চক্কর দেন।

পরে তারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। অন্যান্য দিনের তুলনায় আজকের বিক্ষোভে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শ্লোগানে শ্লোগানে তারা রাজপথ কম্পিত করে তোলেন। পাবিপ্রবি শিক্ষার্থী ছাড়াও এ বিক্ষোভে পাবনার অন্যান্য কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখা যায়।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ আয়োজন করে শিক্ষার্থীরা। কিন্তু নানা মাধ্যমে ছাত্রলীগের থেকে নির্দেশ আসে ক্যাম্পাসে যেন মিছিল না করা হয়। কিন্তু শত শত শিক্ষার্থী তাদের সেই নির্দেশ উপেক্ষা করেই বিক্ষোভে অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.