ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

দেশজুড়ে, শিক্ষা ও ক্যাম্পাস

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনকে কেন্দ্র করে প্রতিবাদ-সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে প্রতিবাদ-সমাবেশ হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে জামালপুরে প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে শহরের বাস টার্মিনাল এলাকায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বৃষ্টিকে উপক্ষো করে পুলিশি পাহারার মধ্যে সমাবেশ করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চলমান আন্দোলনে নির্বিচারে আমাদের যে সকল শিক্ষার্থী ভাইবোন, শিশুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে হত্যা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের বিচার ও গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি না দেয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

এছাড়া কেন্দ্রীয় যে নয় দফা দাবি রয়েছে সেই সব দাবিও বাস্তবায়ন চান তারা। একইসাথে চলমান এইচএসসি পরীক্ষা অংশ না নেয়ার কথাও জানান শিক্ষার্থীরা। আইন-শৃঙ্খলাবাহীনির সদস্যদের নজরদারীর মধ্যেই দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আজ পর্যন্ত জামালপুরে ১১টি মামলা হয়েছে। ওইসব মামলায় পুলিশ ও আওয়ামী লীগের নেতারা বাদি হয়েছেন। এসব মামলায় ২৯৫ জনের নাম এবং দুই হাজার ১১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সব মিলিয়ে দুই হাজার ৪১০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার হয়েছেন চার শিক্ষার্থীসহ ৪০ জন রাজনৈতিক নেতাকর্মী।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.