ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে পুলিশবক্স ভাংচুর এমপি বাচ্চুর অফিসে আগুন

চট্টগ্রামে কোটা আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে নগরের টাইগারপাস পুলিশ বক্সে ভাংচুর ও এমপি বাচ্চুর অফিসে আগুন লাগলো হয়েছে।

শনিবার (৩ বিকেল ৫টার কিছু সময় পর নগরের নিউমার্কেট মোড় থেকে মিছিল নিয়ে
টাইগারপাস থেকে অগ্রসর হন আন্দোলনকারী। টাইগারপাস মোড়ে পৌঁছলে মিছিল থেকে বের হয়ে টাইগারপাস পুলিশ বক্স ভাংচুর এছাড়াও ওয়াসা এলাকায় স্থানীয় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেয় আন্দোলনকারীরা।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টা থেকে নগরের নিউমার্কেট মোড়ে দুই ঘণ্টা অবস্থানের পর বিকেল ৫টার কিছু সময় পর মিছিল নিয়ে টাইগারপাসের দিকে অগ্রসর হন আন্দোলনকারীরা। টাইগারপাস মোড়ে পৌঁছে মিছিল থেকে একটি অংশ গিয়ে সেখানকার পুলিশ বক্স ভাংচুর করা হয়। তবে ওই সময় সেখানে কোনো পুলিশ সদস্য ছিলেন না। কর্মসূচি ঘিরেও পুলিশের কোনো উপস্থিতি

পরে তারা মিছিল নিয়ে লালখান বাজার হয়ে ওয়াসার দিকে অগ্রসর হন। যেতে যেতে ফ্লাইওভাবের দেয়ালে, পিলারে, দোকানের সাঁটারে লাল কোলো রঙে নানা স্লোগান লিখে দেন। মিছিল থেকে নগরের ওয়াসা মোড় এলাকায় পেট্রোল পাম্পের পাশে স্থানীয় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসে অগ্নিসংযোগ করা হয়। অফিসটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি প্রধান নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করেছিলেন। বর্তমানে তিনি সেখানে মাঝে মাঝে নেতাকর্মীদের নিয়ে বসেন।

এ বিষয়ে নগর পুলিশের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজকে ফোন করা হলে তিনি সাড়া দেননি।

এর আগে সিভয়েস২৪’কে তারেক আজিজ পুলিশের সতর্ক অবস্থানের কথা জানিয়েছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.