ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

আইন ও আদালত

অবৈধ স্থাপনা,পাহাড় কেটে প্লট বিক্রি,২কাউন্সিলরসহ মামলা-৪

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জহুরুল আলম জসিম, নেসাব উদ্দিনসহ চট্টগ্রামে পাহাড় কেটে আবাসন প্রকল্প নির্মাণ, প্লট বিক্রি ও স্থাপনা নির্মাণের অভিযোগে
দুই কাউন্সিলরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৪০- ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে নগরীর আকবর শাহ থানায় পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মিরপুর আবাসিক এলাকায় বেআইনিভাবে পাহাড় কাটার অপরাধে।

মামলায়, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নেসাব উদ্দিন ও ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমকে আসামি করা হয়েছে। ২ কাউন্সিলর সহ জঙ্গল সলিমপুর ইউনিয়নের মিরপুর আবাসিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনকে আসামি করা হয়।
এছাড়া ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

‘সলিমপুর ইউনিয়নে মিরপুর আবাসিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড-এর নামে অবৈধ আবাসন প্রকল্প নির্মাণ করে পাহাড় কেটে প্লট বিক্রি করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা পরিবেশ অধিদফতরের নির্দেশ অমান্য করে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই মিরপুর আবাসিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. গড়ে তুলেছেন। প্রায় ৪ থেকে ৫ একর জমির মধ্যে ২৫০টি প্লট করে বিক্রি করে আসছিল তারা।’ মামলার বাদী পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন এসব জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.