ঢাকা, , , ,
সর্বশেষ
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান

প্রচ্ছদ >

অন্যান্য

নোয়াখালীর মাইজদী হাসপাতাল রোডে সেলুন পাঠাগার বিশ্বজুড়ে স্থাপন

মোহাম্মদ মাসুদ

বই হোক মানুষের নৃত্য সঙ্গী। বই হোক প্রতিটি মানুষের প্রকৃত বন্ধু। সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র সৌজন্যে নোয়াখালীতে আবারও পাঠাগার স্থাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার, (৮ অক্টোবর) বিকেলে শহরের মাইজদী হাসপাতাল রোডের ফেস লুক হেয়ার কাটিং সেলুনে প্রতিষ্ঠানটির মালিক রিপন চন্দ্র দাশের হাতে সুসজ্জিত বুক সেলফ প্রদানের মাধ্যমে এর উদ্বোধন করেন সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা জননন্দিত কবি গোলাম মাওলা জসিম।

এ সময় তিনি বলেন,নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরা এগিয়ে চলেছে বীর দর্পে।নিত্যনতুন আইডিয়া সংযোজনে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে।এসব অভিনব কৌশল রপ্ত করতে তাদের প্রচুর পড়াশোনা করতে হয়েছে।তার মুলে রয়েছে অনুশীলন আর আর অনুশীলন। এক্ষেত্রে বই অন্যতম অনুসঙ্গ।তাই তরূণদের আহবান জানাব,তারা যেন তাদের প্রতিটি মূল্যবান সময়কে কাজে লাগায়।সেলুনে গিয়ে সিরিয়ালের ফাঁকে বই পড়ে অবসর সময় কাজে লাগিয়ে তাদের মেধা আরো শানীত করবে বলে আমার বিশ্বাস।

তিনি আরো বলেন,বাংলা ভাষা যেখানে আছে, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ সেখানে পৌঁছে দেয়ার চেষ্টা করছি। বর্তমানে মাঠ নাই, পাঠাগার নাই। তাই, বই পড়ার নিরাপদ স্থান হিসেবে সেলুন বেছে নিয়েছি। এ কার্যক্রমের বিস্তারে আমি সবার সহযোগিতা চাই।’

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ, ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে তার নিজ এলাকা নোয়াখালীতে রতনের সেলুনে বই ও বুক সেলফ বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়।যার ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলার সেলুনে স্থাপন করা হচ্ছে বুক সেলফ, আর এতেই সেলুন পরিনত হচ্ছে পাঠাগারে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.