ঢাকা, , , ,
সর্বশেষ
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান

প্রচ্ছদ >

অন্যান্য

বদলীর ক্ষেত্রে বৈষম্য হচ্ছে না চট্টগ্রামে পুলিশের: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ পুলিশ আইনে নিজ জেলায় চাকরির সুযোগ না থাকলেও মেট্রো পুলিশ আইনে নিজ জেলায় চাকরি করতে না পারার মতো কোনো নিয়ম নেই। শুধুমাত্র চট্টগ্রাম ব্যতীত অন্য মেট্রোপলিটনগুলোতে নিজ জেলার পুলিশ সদস্যরা ঠিকই চাকরি করছেন বলে জানান পুলিশের একাধিক কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বদলীর ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ রয়েছে। যেখানে নিজ জেলা চট্টগ্রামের বাইরে বদলির নামে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে।

১৯ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে মুখোমুখি হয়েছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা (অবঃ) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশের আইজিপি ময়নুল ইসলামের। এসময় আইজিপি বলেন, চট্টগ্রামের লোকদের বদলীর ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য হচ্ছে না। সারা দেশে পুলিশ চাকুরি করছে, করবে এটাই স্বাভাবিক। এটা বাংলাদেশ পুলিশের রুটিন ওয়ার্ক। অভিযোগটি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকচ করে দিয়ে বলেন, চট্টগ্রামের লোকদের সাথে কোনো বৈষম্য হচ্ছে না বরং এমন অভিযোগ উঠে থাকলে তা সত্য নয়। অভিযোগের সত্যতা থাকলে বিষয়টি গুরত্ব দিয়ে দেখতাম। আমি পুরো দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সারাদেশের আইনশৃঙ্খলা রক্ষা করাই আমার কাজ।

উল্লেখ্য : বৃহৎ জনস্বার্থে দেশের প্রয়োজনে সারা দেশের জন্য কাজ করছেন অত্যন্ত বিনয়ী ও আন্তরিকতার সাথে।
স্বরাষ্ট্র উপদেষ্টা (অবঃ) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশের আইজিপি ময়নুল ইসলাম মহোদয়

শেয়ার করুনঃ

© All Rights Reserved.