ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

শিক্ষা ও ক্যাম্পাস

কাজীপাড়া বায়তুন নূর দাখিল মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান

বাড়বকুণ্ড চারালকান্দি কাজীপাড়া বায়তুন নূর দাখিল মাদ্রাসা কর্তৃক অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সম্মানিত সুপার জনাব মাওলানা হারুন রশীদ মহোদয় এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক,জনাব মালিকুল আজিম (মালেক) এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে মঞ্চে আরও উপবিষ্ট ছিলেন, অত্র মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষিকা জনাবা আমেনা আক্তার, সহকারী শিক্ষিকা জনাবা মরিয়ম, সহকারী শিক্ষক জনাব নাইমুল হাসান, নূরানী বিভাগের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মোস্তাফা,সহকারী শিক্ষক জনাব মোঃ শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক জনাব জিয়া রহমান, সহকারী শিক্ষক জনাব আশরাফ উদ্দিন সহ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন, অত্র মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র মোঃ আনিসুজ্জামান। হাম ও নাথ এবং গজল পরিবেশ করে, অষ্টম শ্রেণির ছাত্র মোঃ এমরান হোসেন এবং আরাফাত হোসেন। পর্যায়ক্রমে দলগতভাবে গজল পরিবেশন করেন, অষ্টম শ্রেণির ছাত্রীরা( রাফিজা জান্নাত, আফরিন জান্নাত, আরিফা জান্নাত, ও সাবিনা ইয়াসমিন)।

অনুষ্ঠানের শুরুতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বিদায় জানায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা।

উক্ত অনুষ্ঠানে, শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ পর্ব শেষ হলে, অনুষ্ঠানে সভার সম্মানিত সভাপতি গুরুত্বপূর্ণ ও গোছালো বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সূত্র : কাজীপাড়া বায়তুন নূর দাখিল মাদ্রাসা, চারালকান্দি,বাড়বকুণ্ড, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.