ঢাকা, , , ,
সর্বশেষ
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল

প্রচ্ছদ >

অন্যান্য

হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম সড়ক দুর্ঘটনা নিয়ে যা জানালেন

দুর্ঘটনার কবলে পড়েছেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। বুধবার (২৭ নভেম্বর) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে চট্টগ্রাম মহানগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম।

এদিকে সড়ক দুর্ঘটনার পর তাদের অবস্থান সম্পর্কে জানতে অধীর আগ্রহে রয়েছেন দেশবাসী। এ নিয়ে রাত ১০টায় আহমাদ উল্লাহ সাকিব এক পোস্টের মাধ্যমে জানান, আলহামদুলিল্লাহ হাসনাত আব্দুল্লাহ ভাই ও সারজিস আলম ভাই সবাই ভালো আছেন। কোন আহত হয় নাই। গাড়ির বেশি ক্ষতি হয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেল্পা লোহাগাড়া থানায় রয়েছে। লোহাগাড়া থানায় তদন্ত করা হচ্ছে। দোয়া করবেন।

তার আগে রাত পৌণে ৯টায় এক পোস্টের মাধ্যমে তিনি জানান, শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়।আমরা বাইক নিয়ে আটকানোর চেষ্টা করলে, আমাদেরকেও চাপা দেয়। আল্লাহর কৃপায় বেঁচে ফিরছি।

এদিকে সড়ক দুর্ঘটনার পর মুঠোফোনে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দুর্ঘটনা ও তাদের বর্তমান অবস্থা নিয়ে তিনি দেশের অন্যতম একটি টিভি চ্যানেলকে জানান, আমরা শারীরিকভাবে সবাই সুস্থ্য আছি। আমরা যে গাড়িতে ছিলাম তার সামনের গাড়িতেই দূর্ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাকচালক ও হেল্পারকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.