ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

আইন ও আদালত

নওগাঁয় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ও জরিমানা

নওগাঁর রাণীনগরে লাইসেন্সবিহীন বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায় ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাণীনগরের এসিল্যান্ড শেখ নওশাদ হাসান।

তিনি জানান, উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায় অবস্থিত বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অভিযোগ আসছিল। সোমবার বিকালে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কর্তৃপক্ষের অনুমোদনকৃত লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে রাজ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, আল-শিফা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা ও ইনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডায়াগনস্টিক সেন্টারের দালালদের দৌরাত্ম নিরসনে সবাইকে সতর্ক করা হয়েছে।

অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আতাউর রহমান ও রাণীনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.