ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

টিকটক বানাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায়  কলেজ ছাত্রের মৃত্যু 

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টিকটক ভিডিও বানাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রাফি (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে নবীনগর টু রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের পূর্ব পাশের বিলের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি উপজেলার পৌরসভার আলমনগর গ্রামের মো. শামসুল হকের ছেলে। পরিবারে দুই বোন, দুই ভাইয়ের মধ্যে রাফি ছোট। সে নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের চাচাতো ভাই মো. জামাল হোসেন জানান, রাফি কলেজের কাজ শেষ করে ওর বন্ধু থেকে জোর করে মোটরসাইকেল নিয়ে টিকটক বানাতে যায়। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিরাপত্তা পিলারে ধাক্কা লেগে গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নবীনগর টু রাধিকা সড়কে বন্ধুদের নিয়ে টিকটক করতে যান রাফি। বন্ধুদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁকে নিরপত্তা পিলারে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, এ সংক্রান্ত একটি সংবাদ শুনেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.