ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অন্যান্য

মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‍্যালী ও আলোচনা সভা

৬ ডিসেম্বর হলো মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবস। এই দিনে দেবহাটা হানাদারমুক্ত হয়েছিল আর মুক্তিযোদ্ধাসহ দেবহাটার মানুষ পেয়েছিল বিজয়ের আনন্দ। এই দিনে সগৌরবে বীর মুক্তিযোদ্ধারা উড়িয়েছিল বিজয়ের পতাকা। সেই দিনটিকে স্মরন করে দেবহাটা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের মিলনায়তনে আলোচনা সভার আগে একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন মোফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা কমান্ডার মোঃ আসাদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, মুক্তিযোদ্ধার সন্তান আবু রাহান তিতু প্রমুখ। আলোচনা সভায় ১৯৭১ সালের সেই দিনের স্মৃতি স্মরন করে বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিকাতর হয়ে পড়েন। তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে আগামীতে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এছাড়া স্বাধীনতাকে ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যেন কেউ বিকৃত করতে না পারে সেজন্য সজাগ থাকার আহবান জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.