ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অন্যান্য

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা ও বিভাগীয় কমিটির সম্মেলন সম্পন্ন

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগ ও জেলা কমিটির সম্মেলন শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাইন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। দৈনিক বাংলাদেশ সমাচারের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো. মাসুদ আলম সাগরের সভাপতিত্বে ও দৈনিক যায়যায়কাল পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান,  ই টেন টেলিভিশনের চট্টগ্রাম প্রতিনিধি, সাদা কাগজ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা

চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি খায়রুল ইসলাম, যুগ্ন মহাসচিব আবদুল মজিদ, সহকারী মহাসচিব আতিকুর রহমান আজাদ ফরহাদ ও হাসান সরদার জুয়েল, সাংগঠনিক সচিব রাসেল সরকার, তথ্য ও প্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন এম ইউছুফ, সাধারণ সম্পাদক আবদুল মজিদ চৌধুরী, সামাজিক প্রতিষ্ঠান অপকা ‘র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর, সমাজ সেবক ও জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি নুরুল আবছার তৌহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইব্রাহিম হোসেন রনি প্রমুখ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম, ফজলুল করিম নাহিদ, ইমরান আহম্মেদ, দৈনিক দেশবাংলার চট্টগ্রাম বিভাগীয় ইনচার্জ সোহাগ আরেফিন, আফসার উদ্দীন মাস্টার, সাংবাদিক মাইন উদ্দিন, শহিদুল ইসলাম খোকন, ইলিয়াছ সুমন, পুষ্পেন্দু মজুমদার, আব্দুর রহমান ইমনসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। সম্মেলনে বক্তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা ৪৩ বছর যাবৎ সারাদেশে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.