ঢাকা, , , ,
সর্বশেষ
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা

প্রচ্ছদ >

দেশজুড়ে

নওগাঁর আত্রাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও আলোচনা সভা

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার(১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় আহসান গঞ্জ পুরাতন রেলওয়ে স্টেশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শহীদ বুদ্ধিজীবীদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ এর তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির শান্তি,আগ্ৰগতি এবং শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান সাগর, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বুলু, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার,ওসি (তদন্ত) মোঃ লুৎফর রহমান, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রমুখ। দিনের কর্মসূচীর অংশ হিসেবে সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.